শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

অটোরিকশা থামিয়ে মাদরাসা অধ্যক্ষকে গুলি করে হত্যা

তরফ নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় মোজাফফর হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জোড়া মাঠ এলাকায় কৃষি কলেজের পাশে বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

সূত্র জানিয়েছে, মোজাফফর হোসেনের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নের শুকাশ নওদাপাড়াগ্রামে। তার বাবার নাম মৃত সায়েদ আলী। তিনি বগুড়ার নিশিন্ধারা এলাকায় বসবাস করতেন। মোজাফফর পেশায় কবিরাজ ছিলেন। পাশাপাশি নিশিন্ধারায় একটি কওমি মাদরাসার অধ্যক্ষ ছিলেন।

ঘটনার প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ বলেন, ‘মোজাফফর বগুড়ার নন্দীগ্রাম থেকে সিএনজিচালিত অটোরিকশায় বগুড়া শহরের দিকে আসছিলেন। কৃষি কলেজের পাশে ঘটনাস্থলে পৌঁছালে একটি মোটরসাইকেলে আগে থেকেই অপেক্ষমান দুই জন অটো রিকশার গতি রোধ করেন এবং মোজাফফরকে গুলি করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

ফয়সাল মাহমুদ আরও বলেন, ‘সে সময় অটোরিকশায় আরও চার জন যাত্রী ছিলেন। এদের মধ্যে দুই যাত্রীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। কী কারণে এই হত্যাকাণ্ড সে বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com