শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শ্রীমঙ্গলে বোরো ধান-চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলার প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে সরকার এ ধান ও চাল সংগ্রহ করবে।

মঙ্গলবার (৪ মে) দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। উপজেলা ধান চাল সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, খাদ্য নিয়ন্ত্রক তকবীর হোসেন, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায় প্রমূখ।

এতে ২৭ টাকা কেজি দরে ১১শ’ ৬৮ মে. টন ধান ও ৩৯ ও ৪০ টাকা কেজি দরে ২৪শ’ ৭৭ মে.টন চাল সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে। আতপ ৩৯ এবং সিদ্ধ ৪০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ধান ২৮ এপ্রিল থেকে ১৬ আগস্ট পর্যন্ত সরাসরি কৃষক ও চাল ৭ মে থেকে ১৬ আগস্ট পর্যন্ত মিলারদের কাছ থেকে সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তকবীর হোসেন।

ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে ড. মো. আব্দুস শহিদ এমপি- কৃষকরা তাদের কস্টের ধান সরবরাহে যেন হয়রানির শিকার না হয় সেজন্য দৃষ্টি রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com