শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে খাল খননে অনিয়ম : প্রতিবাদ করায় শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত

রক্তাক্ত বেনজির আহমেদ শাওন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে খাল খননে অনিয়মের প্রতিবাদ করায় বেনজির আহমেদ শাওন নামের এক স্কুল শিক্ষকের উপর হামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে। হামলার শিকার শাওন উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের হাবিবুর রহমান মাস্টারের পুত্র ও ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। এ ঘটনায় কাজল মিয়া নামের আরো একজনও আহত হয়েছেন। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, উপজেলার মিরপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া যোজনাল খাল খননে প্রায় সাড়ে ৫ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। দরপত্রের মাধ্যমে কাজের দায়িত্ব পায় ‘মেসার্স আবুল কালাম আজাদ’ ও ‘মেসার্স অমিত সিং’ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। খাল খননের প্রকল্পটির একটি অংশ উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে রয়েছে। গত কিছুদিন ধরে ঐ গ্রামের মাঝ দিয়ে ভয়ে যাওয়া যোজনাল খালের অংশটিতে খনন কার্যক্রম চলছিল। কিন্তু খালের কিছু অংশে দুলাল মিয়া, আওয়াল মিয়া গংরা বাড়ি নিমার্ণ করে রেখেছেন যা খাল পর্যন্ত বিস্তৃত। ফলে ওই ব্যক্তির বাড়ির কিছু অংশ ও সরকারি প্রজেক্টের আওতায় খননের অংশে পড়ে যায়। কিন্তু দুলাল মিয়া গংরা কন্ট্রাক্টরকে ম্যানেজ করে নিজেদের বাড়ি বাঁচানোর জন্য গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তাসহ খাল খনন শুরু করে। এ নিয়ে গ্রামবাসী তাদের রাস্তা বাঁচানোর জন্য প্রশাসন বরাবর লিখিত অভিযোগও প্রদান করে। গ্রামবাসীর স্বার্থে বিষয়টি নিয়ে স্যোসাল মিডিয়ায় প্রতিবাদ করেন ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বেনজীর আহমেদ শাওন। এদিকে খাল খননে অনিয়মের বিষয়টি নিয়ে একাধিক অনলাইন পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। এতে ক্ষিপ্ত হয়ে উঠে দুলাল মিয়া গংরা। তারা প্রতিবাদকারীদেরকে সায়েস্তা করতে উঠে পড়ে লাগেন। এরই এক পর্যায়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বেনজীর আহমেদ শাওন ও তার চাচা কাজল মিয়ার উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে বেনজীর আহমেদ ও কালজ মিয়া গুরুত্বর আহত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com