শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

এবারও বিদেশিদের হজে নিষেধাজ্ঞার কথা ভাবছে সৌদি আরব

তরফ নিউজ ডেস্ক : গতবারের মতো এবছরও বিদেশ থেকে কাউকে হজের অনুমতি না দেয়ার চিন্তা করছে সৌদি সরকার। সৌদি আরবের হজসংশ্লিষ্ট সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমন পরিকল্পনার কথা জানিয়েছে। মহামারির প্রকোপের সঙ্গে সীমিত পরিসরে হজ আয়োজনের কারণ হিসেবে দেশে দেশে করোনাভাইরাসের নতুন নতুন ধরনের প্রাদুর্ভাব শুরুর বিষয়টি নিয়ে ঝুঁকির কথাও জানিয়েছে তারা। রিপোর্টে বলা হয়, সৌদি আরবের নাগরিক ও বাসিন্দাদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন কিংবা করোনায় আক্রান্ত হলেও হজের কমপক্ষে দুই মাস আগে সুস্থ হয়েছেন তাদের নিয়ে গতবারের মতো এবারও সীমিত পরিসরে হজ আয়োজনের পরিকল্পনা চলছে। এবারের হজে বিদেশ থেকে কারও অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দেয়ার ব্যাপারে সৌদি সরকারের মধ্যে আলোচনা চললেও বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে রিপোর্টে জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com