শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ফেনীতে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

ফেনী প্রতিনিধি: ফেনী ছাগলনাইয়া উপজেলায় অস্ত্র ও গুলিসহ কাজী আজিম হোসেন (২৩) নামে এক সন্ত্রাসী আটক করেছে র‌্যাব।এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

বৃহস্পতিবার জেলার মহিপালস্থ র‌্যাব ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়। আটককৃত আজিম ফুলগাজী উপজেলার ফকিরের খিল এলাকার কাজী আঃ গফুরের ছেলে।

জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(০৫ মে) রাতে জেলার ছাগলনাইয়া উপজেলার বক্তার হাট ইয়াছিন ট্রেডার্সের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে তাকে আটক করে র‌্যাব সদস্যরা। এসময় তার পরিহিত র‌্যাব প্যান্টের কোমরে বিশেষ কৌশলে রাখা ০১ টি দেশীয় অস্ত্র এলজি নামক বন্দুক, ০১ রাউন্ড তাজা গুলি ও নম্বর বিহীন ওই মোটরসাইকেলটি জব্দ করা হয়।

ফেনীস্থ র‌্যাব-০৭ ‘র সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান’ সে দীর্ঘদিন যাবৎ মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com