বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে পদোন্নতিপ্রাপ্ত এডিশনাল এসপি পারভেজ আলমকে মডেল প্রেস ক্লাবের সংবর্ধনা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পারভেজ আলম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে মডেল প্রেস ক্লাব। বৃহস্পতিবার উপজেলার পুটিজুরীস্থ বাঁশপাতা রেস্টুরেন্টে আয়োজিত ইফতার পরবর্তী আলোচনা সভায় এ সংবর্ধনা প্রদান করা হয়।

বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন এবং নির্বাহী সদস্য পংকজ কান্তি গোপ টিটু’র যৌথ পরিচালনা বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবীর, হবিগঞ্জ জেলা তাঁতীলীগের সভাপতি ও পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুদ্দত আলী, প্রেস ক্লাবের সদস্য এফ আর হারিছ, সামিউল ইসলাম। উপস্থিত ছিলেন সাংবাদিক মাওলানা নূরুল আমীন, আব্দুল কাইয়ুম জাকী, ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, মইনুল ইসলাম, সেলিম আখঞ্জী, ইসমাইল মাহমুদ ফিরোজ, আজিজুল হক সেলিম, মনিরুল ইসলাম শামিম, সোহেল আহমেদ, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী আলফু প্রমুখ।

উলে­খ্য, গত (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পারভেজ আলম চৌধুরীকে সিনিয়র সহকারি পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়। একই প্রজ্ঞাপনে আরও ১০৪ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদেরকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com