শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ভারতে ফের শনাক্তের রেকর্ড

তরফ নিউজ ডেস্ক : করোনা শনাক্তে ফের বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন। এই সময়ে মৃত্যু হয়েছে আরো ৩ হাজার ৯শ’ ১৫ জনের।

দেশটিতে এখন সক্রিয় করোনা রোগী প্রায় সাড়ে ৩৬ লাখ। দেশটির গবেষকরা বলছেন, গেল দু’সপ্তাহের পর্যবেক্ষণ অনুসারে ভাইরাসটি সবচেয়ে ৪১ শতাংশ পর্যন্ত সক্রিয় পর্যটন নগরী গোয়ায়। সেখানে দ্রুত বিস্তার লাভ করছে করোনা। এরপরই রয়েছে নয়াদিল্লি। রাজধানীতে ২১ শতাংশ পর্যন্ত সক্রিয় ভাইরাসটি।

ভারতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগী ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জন। আর মোট মৃত্যু ২ লাখ ৩৪ হাজার ৮৩ জন।

সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে যথারীতি শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এ রাজ্যেই মোট আক্রান্ত প্রায় ৫০ লাখ। আর মৃত্যু হয়েছে সাড়ে ৭৩ হাজার মানুষের।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com