মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

দিনে ফেরি চলাচল বন্ধ ঘোষণা

তরফ নিউজ ডেস্ক : সরকারি নির্দেশনা মোতাবেক করোনা বিস্তার রোধে শনিবার (৮ মে) থেকে পাটুরিয়া ও মাওয়া ফেরি ঘাটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

শুক্রবার (৭ মে) রাতে বিআইডব্লিউটিসি থেকে এ তথ্য জানানো হয়।

বিআইডব্লিউটিসি জানায়, শুধু রাতে পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলাচল করবে।

ঈদে গণপরিবহন বন্ধ থাকায় মানুষ গাদাগাদি করে ফেরিতে করে পার হয়ে বাড়ি ফিরছেন। শুক্রবার ছুটির দিন হওয়ায় এ প্রবণতা কয়েকগুণ বেশি দেখা যায়। ফেরিতে মানুষ পারের ছবি রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা দিনজুড়ে। এমনকী কোনো কোনো ফেরিতে মানুষের জন্য জায়গা পায়নি গাড়ি। পরিস্থিতি দেখে করোনা সংক্রমণ আরো বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এ অবস্থায় নির্দেশনা দিলো বিআইডব্লিউটিসি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com