শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জসহ পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা

ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক: ভারতের আসাম-ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে চলতি মাসে বাংলাদেশের সিলেট বিভাগের চার জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়াও ময়মনসিংহ জেলার নেত্রকোণাতেও বন্যার সম্ভাবনা রয়েছে।

৮ মে থেকে ১৫ মে’র মধ্যে এ বন্যা হতে পারে বলে শনিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে।

সম্ভাব্য বন্যার কবলে পড়তে যাওয়া জেলাগুলো হলো-সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলের তথ্যমতে, ৮ থেকে ১৫ মে পর্যন্ত সময়ে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশের স্থানগুলোয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও কিছু স্থানে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের ফলে শেরপুরের ভুগাই, নেত্রকোনার কংশ ও সোমেশ্বরী, সুনামগঞ্জের যাদুকাটা, পুরাতন সুরমা ও সুরমা, সিলেটের সারিগোয়াইন, সুরমা ও কুশিয়ারা, মৌলভীবাজারের মনু এবং হবিগঞ্জের খোয়াই নদীগুলোয় পানি সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এ সময়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোর পানি কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই সময়ে দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, সিকিম ও ব্রহ্মপুত্র অববাহিকার উজানে ভারতের অরুণাচল প্রদেশের স্থানগুলোয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদীগুলোয় পানি বৃদ্ধি পেতে পারে। তবে পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com