শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ভারত মহাসাগরে পড়েছে চীনের রকেট

আন্তর্জাতিক ডেস্ক: মহাকাশফেরত চীনের লং মার্চ ৫বি রকেটটি পৃথিবীতে প্রবেশের পর ভারত মহাসাগরে পড়েছে বলে নিশ্চিত করেছে চীন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে গার্ডিয়ান জানায়, মালদ্বীপের কাছাকাছি এটিকে শনাক্ত করা হয়েছে।

সপ্তাহজুড়েই বিশ্বে আলোচিত ছিল চীনের এই বিধ্বস্ত রকেট। সাধারণত স্যাটেলাইট বা অন্যান্য যন্ত্রবাহী রকেট পৃথিবীতে ফিরে আসার আগেই অতিরিক্ত গতির কারণে সৃষ্ট আগুণে পুড়ে ছাই হয়ে যায়। তবে আকার ও ওজনের কারণে চীনের এই বিধ্বস্ত রকেটটি আতঙ্ক ছড়ায় বিশ্বব্যাপী।

২৮ এপ্রিল উৎক্ষেপণের পর মহাকাশে চীনের স্পেস স্টেশনের মডিউল স্থাপন শেষে পৃথিবীতে ফিরে আসতে শুরু করে এই রকেটের ২২ টন ওজনের একটি অংশ।

পৃথিবীরতে প্রবেশের পর সেকেন্ডে সাত কিলোমিটার গতিতে প্রদক্ষিণ করতে থাকে এই রকেটের বিধ্বস্ত অংশ। ৯০ মিনিটে একবার পৃথিবীর চারদিকে ঘুরে আসে এটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com