শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ফেনীতে নিখোঁজের ২৭ দিন পর নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

ফেনী প্রতিনিধি: ফেনীতে নিখোঁজ হবার ২৭ দিন পর এক নির্মাণ শ্রমিকের লাশ পাওয়া গেছে। ঘটনাটি ফেনী পরশুরামের মির্জানগর ইউনিয়নের পূর্ব রাঙ্গামাটিয়া গ্রামের। রবিবার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার ২১৫৭ নং পিলারের এর কাছ থেকে নির্মাণ শ্রমিক মো. ইয়াসিন (৩৬) এর লাশ উদ্ধার করা হয়। নিহত ইয়াসিন মির্জানগর ইউনিয়নের সীমান্ত বর্তী এলাকার হাসান আহম্মদ গুরুমিয়ার ছেলে।

সে গত ১৩ এপ্রিল নিজ বাড়ী থেকে ফেনী যাওয়ার উদ্দেশ্যে বের হয়। সেদিন থেকেই তার আর কোন খোঁজ পায়নি পরিবার। পরে পরশুরাম থানায় পরিবার একটি নিখোঁজ ডায়রী করে। গোয়েন্দা সংস্থাকে অবহিত করা হয়‌।

পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন তথ্য প্রমানের ভিত্তিতে ৮ মে ইয়াসিনের এলাকার রাজমিস্ত্রী মো. সেলিম ও সিএনজি চালক জামালকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাদের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে রাঙ্গামাটিয়া গ্রামের সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ-ভারত মেইন পিলারের ১০০-১৫০ গজ ভিতরে ভারতের তারকাঁটার পাশে মাটির নিচে থেকে মো. ইয়াছিনের মরদেহ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com