শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে আনসার ও ভিডিপি মহাপরিচালকের পক্ষে ঈদ উপহার বিতরণ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ঈদ উপহার প্রদান করেছেন। সোমবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় কিশলয় জুনিয়র হাই স্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে উক্ত উপহার তুলে দেয়া হয়।

মহাপরিচালকের পক্ষে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আনসার ভিডিপির সার্কেল অ্যাডজুটেন্ট শুভাশীষ চক্রবর্তী। ঈদ উপহার সামগ্রীগুলোর মধ্যে ছিল তেল, চাল,ডাল, আলো, সেমাই, পেয়াজ ইত্যাদি।

এ সময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা আনসার ও ভিডিপির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আফসানা আঞ্জুম, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, উপজেলা আনসার প্লাটুন কমান্ডার, সকল ইউনিয়নের আনসার কমান্ডার ও সহকারি আনসার কমান্ডার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৫০ জন আনসার ও ভিডিপির গরিব এবং দুস্ত সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com