শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

দৌলতদিয়ায় পন্টুনের তার ছিঁড়ে মাইক্রোবাস নদীতে, নিখোঁজ চালক

মানিকগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : হঠাৎ ঝড়ো বাতাসে দৌলতদিয়ার ৫ নম্বর পন্টুনের তার ছিঁড়ে ঢাকাগামী একটি মাইক্রোবাস নদীতে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় ডুবে যাওয়া মাইক্রোবাসের ভেতরে থাকা চালক নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করছে।

মঙ্গলবার (১১ মে) দুপুর সোয়া ১টার দিকে ডুবে যাওয়া মাইক্রোবাসটি রেকার দিয়ে উদ্ধার করা হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আশরাফুল ইসলাম। তবে মাইক্রোবাসটি উদ্ধার করা গেলেও তার ভেতরে কোনো লোক ছিলো না। সে জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল চালককে উদ্ধারের চেষ্টা করছে।

তিনি বাংলানিউজকে আরো বলেন, সকাল আনুমানিক ১১টার সময় ঝড়ো বাতাসের কারণে দৌলতদিয়া ৫ নম্বর পন্টুনের তার ছিঁড়ে যায়। এসময় মাইক্রোবাসটি নদীতে পড়ে গেলে সঙ্গে সঙ্গে ডুবে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে রেকার দিয়ে গাড়িটি উদ্ধার করি এবং স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গাড়িতে থাকা চালককে উদ্ধারের জন্য ডুবুরিরা চেষ্টা করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com