শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শ্রীমঙ্গলে দরিদ্রদের মাঝে আব্দুস শহীদ এমপি’র ঈদ উপহার বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে ঈদকে সামনে রেখে করোনা ভাইরাস পরিস্থিতিতে অসহায় হতদরিদ্র ৪শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে ) দুপুরে শহরের মিশন রোডস্থ নিজ বাসায় অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির ব্যক্তিগত উদ্যোগে নিজে উপস্থিত থেকে দরিদ্রদের মাঝে এসব ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের হত দরিদ্র মানুষেরা ঈদের আগে এসব ঈদ সামগ্রী ও নগদ অর্থ পেয়ে আনন্দিত তারা। জানা যায় ঈদের আগ পর্যন্ত দরিদ্রদের মাঝে আব্দুস শহীদ এমপি’র  ঈদ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
এসব ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ হোসেন ইকবাল, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, সাবেক উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক মামুন আহমেদ, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি সাবের হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেন প্রমুখ।
আব্দুস শহীদ এমপি বলেন, দরিদ্রদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সামর্থ্য অনুযায়ী বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ। কারণ বছর শেষে ধনী-গরীব সবার জন্যই ঈদ আসে আসে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com