শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

যশোরে দুস্থদের মাঝে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের ঈদ উপহার বিতরণ

প্রেস রিলিজ, ঢাকাঃ বাংলাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহত সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটু ও সংগঠনের সাধারন সম্পাদক এডভোকেট জিয়াউল হক চৌধুরী বাবুর দিক নির্দেশনায় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার দুপুরে যশোর পৌরসভা কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে উক্ত ঈদ সামগ্রী বিতরন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানুর আলম শাহীন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ যশোর জেলা শাখার মশিয়ার রহমান শান্ত, সাধারণ সম্পাদক মীর ফিরোজ হাসান, ইব্রাহীম, আজিজুল মৃধা, তুষার, সুইট, লিটার, মাসুম, নাহিন, রুমাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com