শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

কুলাউড়ায় বনরুই উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে একটি বনরুই উদ্ধার করেছে বনবিভাগ। গতকাল বুধবার উদ্ধারের পর বিশ্বব্যাপী বিপন্ন ও বাংলাদেশে মহাবিপন্ন অবস্থায় থাকা প্রাণীটিকে লাউয়াছড়ার জানকিছড়া রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বনবিভাগ ও স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জারড ওয়াইল্ড লাইফ (সিইডব্লিউ) সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে এক ব্যক্তি শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন। তিনি জানান, তার কাছে একটি বনরুই রয়েছে এবং তিনি এটি তাদের চিড়িয়াখানায় বিক্রি করতে চান। এই ফোনকলের সূত্র ধরে গতকাল বিভাগীয় বনকর্মকর্তা রেজাউল করিমের নির্দেশনায় বনবিভাগের ছয় জনের একটি দল কুলাউড়া উপজেলায় অভিযান চালায়। সে সময় জাপান পান পুঞ্জির বাসিন্দা জুয়েল দফোর কাছ থেকে বনরুইটি উদ্ধার করা হয়।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা বনরুইটি উদ্ধার করে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে রেখেছি। কয়েকদিন সেবার পর একটু সুস্থ হলে এটিকে লাউয়াছড়ায় অবমুক্ত করব।’

প্রাণীটিকে উদ্ধার করতে স্বেচ্ছাসেবী সংগঠন সিইডব্লিউ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com