শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বিজিবি’র উদ্যোগে ৮শতাধিক পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে করোনার জন্য লকডাউনে ঘর বন্দি মানুষদের বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর উদ্যোগে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন সদর ও সীমান্তবর্তী বিওপি সংলগ্ন এলাকার কর্মহীন, হতদরিদ্র ও অসহায় ৮১৩টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৬ মে) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর উদ্যোগে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন সদরের পার্শ্ববর্তী মুসলিমবাগ, রুপসপুর, ভারাউড়া ও কালিঘাট এলাকার কর্মহীন, হতদরিদ্র ও অসহায় ১৩৩টি পরিবারে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এর আগে গত বুধবার ও বৃহস্পতিবারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মৌলভীবাজার জেলাধীন কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী মুড়াইছড়া, আলীনগর, দত্তগ্রাম, লালারচক, শরীফপুর, আমতলী, চাতলাপুর, বাগীছড়া, দেবলছড়া, কাঁঠালকান্দি, কুরমা, মোকাবিল, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান, মতরেবল, কালিঘাট ও জুলেখা বিওপি সংলগ্ন এলাকার কর্মহীন, হতদরিদ্র ও অসহায় আরো ৬৮০টি পরিবার ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

পরস্পরের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর ব্যবস্থাপনায় প্রতিটি পরিবারকে ০৫ কেজি চাউল, ০২ কেজি আটা, ০১ কেজি ছোলা, ০২ কেজি ডাল এবং ০১ কেজি লবন বিতরণ করা হয়েছে।

এসময় ত্রাণ সামগ্রী তুলে দেন শ্রীমঙ্গল সেক্টর সেক্টর কমান্ডার বিপিএম, জি,কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মাহাবুবুল ইসলাম এবং বিওপি কমান্ডারগণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com