শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শ্রীমঙ্গলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মৃত নারীর বয়স অনুমানিক ২৫ বছর।

মঙ্গলবার (১৮ মে) দুপুরের দিকে সিন্দুরখাঁন ইউনিয়নের উদনাছড়া ব্রিজের নিছে বস্তাবন্ধি মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বস্তার ভেতর নারীর মরদেহ উদ্ধার করে ।

স্থানীয়রা জানান, উদনাছড়া বিজ্রের কাছে সাদা রঙ্গের একটি বস্তায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান, অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত নারীর পরিচয় এখনো মেলেনি। পুলিশ প্রথমিক ভাবে ধারণা করছে ঐ নারীকে অন্য স্থানে হত্যা করে এখানে এনে মৃতদেহ রাখা হতে পারে।

তিনি জানান, মৃত নারীর মুখে,গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ দেখা গেছে। মৃত নারীর পরিচয় বের করতে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ সয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে মামলা দায়ের করা হবে। এঘটনার সাথে জড়িতদের খোঁজে বের করতে পুলিশ তদন্ত করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com