শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

৩৩ রানে জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

তরফ নিউজ ডেস্ক : সব ফরম্যাট মিলিয়ে ১০ ম্যাচ পর জয় পেলো বাংলাদেশ। গতকাল প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়ে সিরিজ শুরু করে টাইগাররা।
মিরপুর শেরেবাংলা মাঠে আগে ব্যাটিং শেষে শ্রীলঙ্কাকে ২৫৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ। আর দলীয় ১০২ রানে শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগাম নেয় নিজেদের হাতে। কিন্তু এরপর ক্রমেই লাগাম ঢিলা হয়। লঙ্কান ৮ নম্বর ব্যাটসম্যান ভানিডু হাসারাঙ্গা ক্রিজে গিয়ে ঝড় তোলেন। আর গুরুত্বপূর্ণ মুহূর্তে লিটন দাস ক্যাচ ফেললে শঙ্কা জাগে টাইগার শিবিরে। তবে শেষ পর্যন্ত কাঙ্খিত জয় ধরা দেয় বাংলাদেশকেই।

৪৪তম ওভারের শেষ বলে দলীয় ২১১ রানে হাসারাঙাকে সাজঘরে ফেরান পেসার মোহাম্মদ সাইফুদ্দিন । পরের বলেই ইসুরু উদানার উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। হাঁফ ছাড়ে বাংলাদেশ। শেষ ১০ ম্যাচের  ৯টিতেই হার দেখেছিল বাংলাদেশ। আর শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে ড্র।
বল হাতে ১০ ওভারের স্পেলে ১০ ওভারের স্পেলে ৩০ রানে চার উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। এতে ওয়ানডেতে ৫০ শিকার পূর্ণ হলো এ টাইগার অফস্পিনারের। ৪৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে মিরাজের শিকার ৫১ উইকেট। পেসার মোস্তফিজুর রহমান তিন ও মোহাম্মদ সাইফুদ্দিন নেন দুই উইকেট। ১০ ওভারের স্পেলে ৪৪ রানে এক উইকেট নেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৫৭/৬ (তামিম ৫২, লিটন ০, সাকিব ১৫, মুশফিক ৮৪, মিঠুন ১, মাহমুদউল্লাহ ৫৪, আফিফ ২৭*, সাইফ ১৩*; উদানা ১০-১-৬৪-০, চামিরা ৮-০-৩৯-১, ধনাঞ্জয়া ১০-২-৪৫-৩, গুনাথিলাকা ২-০-৫-১, হাসারাঙ্গা ১০-০৪-৪৮-০, সান্দাক্যান ১০-০-৫৫-১)

শ্রীলঙ্কা: ৪৮.১ ওভারে ২২৪ (গুনাথিলাকা ২১, কুসল পেরেরা ৩০, নিসানকা ৮, কুসল মেন্ডিস ২৪, ধনাঞ্জয়া ৯, বান্দারা ৩, শানাকা ১৪, হাসারাঙ্গা ৭৪, উদানা ২১, সান্দাক্যান ৮*, চামিরা ৫; মিরাজ ১০-২-৩০-৪, তাসকিন ৯-০-৬২-০, মুস্তাফিজ ৯-০-৩৪-৩, সাইফ ১০-০-৪৯-২, সাকিব ১০-০-৪৪-১, মাহমুদউল্লাহ ০.১-০-১-০)।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com