শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শায়েস্তাগঞ্জে অভিযানে ৫ অবৈধ করাতকল উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবৈধ করাতকলের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করেছে বন বিভাগ। এরই অংশ হিসেবে ৫টি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ। এসব করাত কলের মালিকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) বিকেলে উপজেলার নছরতপুর ও পৌর এলাকায় উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। এসময় করাতকলের লাইসেন্স না থাকা এবং লাইসেন্সের মেয়াদ না থাকায় নছরতপুর এলাকার নাজমা আক্তার, জগতপুরের আ. সামাদ, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার শেখ শরীফ উদ্দিন, আতিকুর রহমান টিপু ও সুজন চৌধুরীর মালিকানাধীন অবৈধ করাতকল উচ্ছেদ করা হয় এবং বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলামের নেতৃত্বে এবং জেলা সহকারী বন সংরক্ষক মো. মারুফ হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন বনবিভাগের শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুর রহমান, বনপ্রহরী আলী আশরাফ, ইছাক আলী ও নজরুল ইসলাম।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মো. মারুফ হোসেন জানান, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বন বিভাগ ৫টি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে। প্রত্যেকটি করাতকলের মালিকের বিরুদ্ধে বন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতা করে র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-১ এর একটি টিম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com