শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

নবীগঞ্জে পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার নামক স্থানে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে আলতাব মিয়া (৩৫) নামে ১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১ জন।

বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহা সড়কের দেবপাড়া বাজারে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

জানা যায়, ঢাকা থেকে সিলেট গামী বাস ও সিলেট থেকে হবিগঞ্জগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের যাত্রী হবিগঞ্জ সদরের পইল গ্রামের মজিদ মিয়ার পুত্র আলতাব মিয়া নিহত হন। সংঘর্ষে গুরুতর আহত হন পিকআপ ভ্যানের চালক বড়চর গ্রামের মাসুদ মিয়ার পুত্র শামিম (২৬)।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর নবীর হোসেন জানান, তাৎক্ষণিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com