রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে গলায় ফাঁস দিয়ে রত্না বেগম (২২) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার রাউদগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু ওই গ্রামের সুজল মিয়ার স্ত্রী।

জানা যায়, বছর ছয়েক পূর্বে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামের আইয়ুব আলী মেয়ে রত্না বেগমের বিয়ে হয় পাশ্ববর্তী রাউদগাঁও গ্রামের নুরুল মিয়ার ছেলে সুজল মিয়ার সাথে। বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জেরে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরই আত্মহত্যার কারণ বলে প্রাথমিকভাবে জানা যায়। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com