শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শ্রীমঙ্গলে এএসপি আশরাফুজ্জামানকে বিদায় সংবর্ধনা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল-কমলগঞ্জ এর সার্কেল এএসপি আশরাফুজ্জামানকে বিদায়ি সংবর্ধনা দেওয়া হয়েছে। এএসপি আশরাফুজ্জামান সদ্য অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থল রাজধানী ঢাকায় বদলি করা হয়েছে। তার পদোন্নতি ও বদলি হওয়ায় বিদায়ী সংবর্থনা দেন শ্রীমঙ্গল থানায় কর্মরত কর্মকর্তারা।

বুধবার (২৬ মে) রাতে শ্রীমঙ্গল থানা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেকের সভাপতিত্বে ও এসআই মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত বিদায়ি সংবর্ধনা অনুষ্টানে শ্রীমঙ্গল থানার সকল অফিসার ও সুধীজন উপস্থিত ছিলেন।

আশরাফুজ্জামান এএসপি থেকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়ায় অতিথিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান, শ্রীমঙ্গল থেকে পদোন্নতি পেয়ে নতুন কর্মস্থলে আরো বলিষ্ট ভূমিকা রাখতে সকলে তার শুভকামনা করেন।

সংবর্ধনা অনুষ্টানে সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক মো. ফরিদ আহমেদ, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, ডিএসবি সদস্য সেলিম আহমেদ, পুলিশ সদস্য গিয়াস উদ্দিন, এএসআই জীবন বাক্তী,উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাব সহ-সভাপতি দিপংকর ভট্রাচার্য লিটন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাপ্তাহিক শ্রীমঙ্গল বার্তার বার্তা সম্পাদক সাংবাদিক মামুন আহম্মদ, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান, সাংবাদিক আব্দুস শুকুর।

এ ছাড়াও শ্রীমঙ্গল থানায় কর্মরত অন্যান্য অফিসাররা অনুষ্টানে উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com