শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্টানকে ৮ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) সদর উপজেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়। ভোক্তা অধিদপ্তর সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে আমর্স ব্যাটেলিয়ান পুলিশের একটি টিমের সহযোগিতায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।

এসময় সদর উপজেলার ত্রৈলোক্য বিজয় বাজার, নতুন ব্রিজ, মৌলভীবাজার রোড, সিলেট রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, খাদ্য পণ্য ও ঔষধ একই ফ্রিজে সংরক্ষণ করা, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে নতুন ব্রিজ অবস্থিত মেসার্স শাহজালাল ট্রের্ডাসকে ১ হাজার ২ শত টাকা, জীবন ফার্মেসীকে ১ হাজার টাকা, ত্রৈলোক্য বিজয় বাজারে অবস্থিত আক্কাস ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত বিমল ষ্টোরকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তরের জেলা কার্যলয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার ২ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও পথচারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা অবলম্বনে শারীরিক দূরত্ব মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীর মাঝে মাস্ক বিতরণ করা হয় ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com