শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বর্ণাঢ্য আয়োজনে এম টিভি নিউজ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফেনী প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে অনলাইন ভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘এমটিভি নিউজ’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ২৭ শে মে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী শহরের লা-ইতালিয়া রেস্টুরেন্টে ফেনী প্রেসক্লাবের সভাপতি জসিম মাহমুদ’র সভাপতিত্বে ও চ্যানেলের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসাঈন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ।

চ্যানেলের নির্বাহী পরিচালক আবদুল্যাহ রিয়েল এর সার্বিক ব্যবস্থাপনায়, অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন এন জীবন। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন (ছোট জামাল), সাপ্তাহিক ফেনীর প্রত্যায়’র সম্পাদক সিদ্দিক আল মামুন, ফেনী প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা সাম্য লীনা, যুবলীগ নেতা সোহেল চাকলাদার, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুল ইসলাম রিয়াদ।

এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এস এন আফছার সোহাগ, আলমগীর হোসেন রিপন, যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মামুন, কোষাধ্যক্ষ আব্দুর রহিম রুবেল, নির্বাহী সদস্য মোতাহের হোসেন ইমরান, সাহেদ সাব্বির, যুবলীগ নেতা আরিফুল ইসলাম, উদ্যোক্তা রবিউল হাসান সহ এমটিভি নিউজ এর শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ অনলাইনে জনপ্রিয় মুহুরি অঞ্চলের নামানুসারে প্রতিষ্ঠিত এই মুহুরি টেলিভিশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং এই টেলিভিশনের সাফল্য কামনা করে দুর্বার গতিতে তরুণ পরিচালনা পর্ষদের হাত ধরে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com