বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল অফিসার সদ্য পদোন্নতি প্রাপ্ত আশরাফুজ্জামানকে সংবর্ধনা দিয়েছে। শ্রীমঙ্গল অফিসার্স ক্লাব। আশরাফুজ্জামান আশিক গত তিন বছর ধরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানায় নিষ্টার সাথে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। বিশেষ করে করোনাকালীন সময়ে উনার দায়িত্বশীল কর্মকান্ডে শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষ উনাকে আপন করে নেয়। গেল কিছুদিন পূর্বে এই পুলিশ অফিসারকে পদোন্নতি দেয় বাংলাদেশ পুলিশ। তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করেন। ইতিমধ্যেই উনাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দিয়ে বদলি করা হয় রাজধানী ঢাকা ব্রাঞ্চে। তার পদোন্নতি ও বদলি উপলক্ষে শ্রীমঙ্গলে কর্মরত অফিসারবৃন্দ ফুলেল সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করেন।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের কনফারেন্স রোমে অফিসার্স ক্লাব আয়োজনে এ সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সংবর্ধনা অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা।
উপজেলা পরিষদের মহিলা ভ্ইাস চেয়ারম্যান মিতালী দত্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ বর্ধন, অধ্যাক্ষ অভিনাশ আচার্য, অবসরপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী রাজা, সাংবাদিক শিমুল তরফদার, হৃদয় দাশ শুভ প্রমুখ সহ সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও সংবর্ধনা অনুষ্টানে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগটনের নেতৃবৃন্দ ও সুধীজনরা অংশ নিয়ে বিদায়ী পুলিশ অফিসারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বক্তব্যকালে অফিসাররা পুলিশ অফিসার আশরাফুজ্জামানের নতুন কর্মস্থলে আগামী দিনগুলি যেনো সফলতায় পরিপূর্ন হয় সে প্রত্যাশা করেন।