শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শ্রীমঙ্গলে চাঁপাইনবাবগঞ্জের ১২ জনসহ ১৪ জনের করেনা শনাক্ত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ১২ জন সহ মোট ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (২৯ মে) মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় সুত্র বিষয়টি নিশ্চিত করে। আক্রান্তদের নিজেদের বাড়িতে আইসোলেসনে রাখা হয়েছে। তাঁদের বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩৪ জনের একটি দল ক্ষুদ্র ব্যবসায়ী শ্রীমঙ্গলে আসেন। এরা সবাই শ্রীমঙ্গলে ফেরি করে হরেকমাল বিক্রি করে। চাাঁপাইয়ের ১২ জনকে সিন্দুরখান রোডে তাদের ভাড়া বাসায় একসঙ্গে আইসোলেশনে রাখা হয়েছে। বাসাটি লকডাউন করে উপজেলা প্রশাসন। অন্য দুই করোনা আক্রান্তের বাড়িও লকডাউন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের ৩৪ জনের নমুনা পরিক্ষা করে ১২ জনের দেহে করোনা পজেটিভ আসে।

চাঁপাইয়ের ১২ জন শ্রীমঙ্গলের আরো দুজন সহ মোট ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। হঠাৎ করে ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় শ্রীমঙ্গলে মানুষের মাঝে চাাপা আতংঙ্ক বিরাজ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com