বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ চৌধুরীর ইন্তেকাল, জানাজায় মুসল্লির ঢল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটের প্রথম উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ আহম্মদ চৌধুরী সোমবার রাত ১১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……. রাজিউন)। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিলো ৭৫বছর। মঙ্গলবার বাদ আছর রাণীগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে ওনার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন – চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, সাবেক পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন শামছু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পিপি এড. আকবর হোসেন জিতু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.মীর সিরাজ, সাবেক চেয়ারম্যান আবু সালেহ্ মোঃ শফিকুর রহমান, এড. সরকার মোহাম্মদ শহীদ, আলহাজ্ব হুসাইন আলী রাজন, আলহাজ্ব আইয়ুব আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, আনিছুর রহমান আনিছ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনসহ হাজার হাজার মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

তাঁর মৃত্যুতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি শোক প্রকাশ ও শোক সমপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে ওনাকে দাফন করা হয়েছে।

তিনি মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা সন্তান ও নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। রাণীগাঁও গ্রামের মৃত আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে।

উল্লেখ, আলহাজ্ব মাসুদ আহম্মদ চৌধুরী চুনারুঘাটের প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন এবং তিনি একটানা ২বার উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com