মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বকশীগঞ্জে পাহাড়ে পুলিশের অভিযান, ১২ জুয়াড়ি আটক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে মঙ্গলবার দিবাগত রাতে দুর্গম পাহাড়ের গহিন অরণ্যে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১২ জন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।

বকশীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আকিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া গারো পাহাড়ে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। এ সময় জুয়ারিদের কাছ থেকে নগদ পাঁচ হাজার ৬১০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদী উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন স্থানীয় লাউচাপড়া গ্রামের রিয়াজুল হকের ছেলে ইমান আলী,ময়তুল্লাহ শেখের ছেলে আবদুল হক, সামাদ মিয়ার ছেলে আশকর আলী,নুরুল হকের ছেলে রফিক মিয়া, জমের আলীর ছেলে আবদুর রাজ্জাক মিয়া, জবেদ আলীর ছেলে শাহ আলম, মহিল উদ্দিনের ছেলে আওয়াল মিয়া, গাজীউর রহমানের ছেলে রমজান আলী, আবেদ আলীর ছেলে জহিরুল ইসলাম, নুরুল হকের ছেলে সাইফুল ইসলাম, ইসমাইল হোসেনের ছেলে সাইদুর রহমান ও ফারাজ উদ্দিনের ছেলে মো. মুন্নাফ মিয়া ।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, আটককৃতদের বিরুদ্ধে বুধবার সকালে বকশীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছে এবং দুপুরে আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com