শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুলতান মিয়া (৩৫) নামে এক ট্রলি গাড়ির চালক নিহত হয়েছে। বুধবার রাত ১০ টার দিকে বকশীগঞ্জ-জামালপুর সড়কের পাখিমারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলি চালকের সহকারী আবদুর রহিম (২৪) গুরুতর আহত হয়েছেন। নিহত সুলতান মিয়া দেওয়ানগঞ্জ পৌর এলাকার বাঙালির চর মধ্য পাড়া গ্রামের বিলাত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, স্যালো মেশিন চালিত ট্রলি গাড়িতে কাঠ বোঝায় করে বাড়িতে ফিরছিলেন ট্রলি গাড়ির চালক সুলতান মিয়া ও তার সহকারী আবদুর রহিম। পাখিমারা গ্রামের ভাঙা সড়কে পৌঁছার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় কাঠ বোঝায় ট্রলি গাড়িটি। এ সময় মারাত্মকভাবে আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সুলতান মিয়াকে মৃত ঘোষনা করেন এবং আহত আবদুর রহিমকে ভর্তি করেন।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাস সম্রাট সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com