রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে বঙ্গবন্ধু জাতীয় গোল্পকাপে আলিফ সোবহান কলেজ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়েকে ট্রাইবেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ। বৃহস্পতিবার বিকাল ৪টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উক্ত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে খেলা শেষ হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারণ করা হয়।
খেলা শেষে এম. রশিদ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নূর, লামাতাসী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনুু প্রমুখ।

উপস্থিত ছিলেন মানবকল্যান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, বাহুবল মডেল প্রেস ক্লাবের সহ-সভাপতি সাইফুর রহমান জুয়েল, মহশিন চৌধুরী, সুজন আহমেদ লিয়াকত, শহিদুল আলম, আব্দুল হক, রিপন মিয়া, লোকমান হোসেন, শফিক আহমেদ, আলমগীর কবির। অনুষ্টান পরিচালনায় ছিলেন এম রশিদ আহমেদ।

খেলা পরিচালনা করেন হাফিজুর রহমান এবং সহকারি হিসেবে ছিলেন মোঃ মহিউদ্দিন, মোঃ জাহেদ মিয়া ও আব্দুল কাইয়ুম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com