রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাউয়াছড়ায় বন্যপ্রাণী অবমুক্ত ও বৃক্ষ রোপন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : ‘‘মুজিব বর্ষের অঙ্গীকার, দেশ হবে প্রাণী ও মানুষের সমতার” এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের লাউয়াছড়ায় বন্যপ্রাণী অবমুক্ত ও বৃক্ষরোপন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বন্যপ্রাণী অবমুক্ত ও বৃক্ষরোপ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান।

জেলা প্রশাসন, বন্যাপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর আয়োজনে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্যাপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব ও পরিচালক সজল দেবসহ বিভিন্নস্থরের প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় ১টি অজগর, ৭টি গন্ধগোলক ও ১টি তক্ষক অবমুক্ত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com