রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে এবং উন্নয়ন সংঘের সিড্স প্রকল্পের উদ্যোগে “পরিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার” প্রতিপাদ্য বিষয় নিয়ে র‌্যালি, আলোচনা সভা ও চারা গাছ বিতরণের মধ্য দিয়ে সোমবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

সিড্স প্রকল্পের কর্ম এলাকা সাধুরপাড়া ইউনিয়নের ২৪ জন দলীয় নেতৃবৃন্দ, ২০ জন কিশোরী ও ২০ জন সংলাপ ফোরামে কিশোরীদের নিয়ে কামালের বার্ত্তী কেবি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি উপলক্ষে র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। এ সময় কেবি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএইচ কবির, সহকারী শিক্ষক বেলাল হোসেন, সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম, ইউপি সদস্য সুজন মিয়া, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপনে সঞ্চালনা করেন উন্নয়ন সংঘ সিড্স প্রকল্পের সমন্বয়কারী মো. হামিদুুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com