রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আজিমপুরে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

তরফ নিউজ ডেস্ক : রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি ভবনের বাথরুম থেকে ইসরাত জাহান তুষ্টি (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (৬ জুন) সকাল সোয়া ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক স্টেশনের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টার ইউনিট ২-এর ১৮ নম্বর ভবনের নিচতলায় একটি রুমের বাথরুমের দরজা ভেঙে ভেতরে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ইসরাতকে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দু’জন শিক্ষার্থী মিলে স্টাফ কোয়ার্টারের নিচতলায় একটি রুমে সাবলেট থাকতেন। সকালে তার রুমমেট ঘুম থেকে উঠে বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। তবে ভেতরে কলের পানি পড়ছিল। এরপর ওই রুমমেট ৯৯৯ এর মাধ্যমে তাদের খবর দিলে পরে ওই বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। অসুস্থতাজনিত কারণে তিনি বাথরুমের ভেতরে পড়ে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে জানতে পেয়েছি। তিনি গত শনিবার (৫ জুন) বৃষ্টিতে ভিজেছিলেন। এছাড়া তার ঠাণ্ডার সমস্যা ছিল বলে জানতে পেরেছি।

এদিকে মৃতের সহপাঠী শাফায়েত আহমেদ জানান, ইসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। থাকতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ৪২২ নম্বর কক্ষে। হল বন্ধ থাকায় ইসরাত আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে সাবলেট থাকতো। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়। বাবার নাম আলতু মিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ওই শিক্ষার্থীকে বাথরুমের দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com