রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে লোকালয় থেকে বিশাল অজগর সাপ উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলের একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শনিবার মধ্যরাতে খাইছড়া চা-বাগান এলাকায় লোকালে একটি অজগর সাপ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা খবর দেয় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে।

খবর পেয়ে দ্রুত সাপটিকে উদ্ধার করতে চোটে যান বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল। সেখান থেকে বিশাল আকৃতির অজগর সাপটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সাপটিকে উদ্ধার করা করেন। তিনি জানান, খাবারের সন্ধানে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসছে। অনেক সময় দেখা যায়, অসচেতনদের হাতে বন্যপ্রাণীর মুত্যু হয়, কোন সময় আহত হয়। আবার কিছু সচেতন মানুষ আমাদের খবর দিলে আমরা উদ্ধার করে নিয়ে আসি। এই অজগরটির ওজন ১৩ কেজি, দৈঘ্য প্রায় ৯ফুট।

সজলদেব আরো জানান, অজগরটি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা আছে। সময় সুযোগ করে, বনবিভাগের সাথে আলাপ করে এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান অথবা সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com