রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

হবিগঞ্জের শ্রেষ্ঠ ইন্সপেক্টর চুনারুঘাট থানার চম্পক ধাম

কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক: পুলিশ হেডকোয়ার্টার প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) নির্বাচিত হলেন, চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম। শ্রেষ্ট এসআই একই থানার ভূপেন্দ্র চন্দ্র বর্মণ এবং শ্রেষ্ঠ এএসআই ক্যাটাগরিতে মাহমুদ হাসান।

তাদেরকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ নির্বাচিত করে পুরস্কৃত করা হয়। একই সাথে ৩ সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। জেলা পুলিশের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় এ পুরস্কার দেয়া হয়।

রবিবার (৬ জুন) দুপুরে জেলা পুলিশ লাইনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল থানায় কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২০২১ সালের এপ্রিল মাসে জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করে পুরস্কার দেওয়া হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ ( বিপিএম পিপিএম)। অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, মাধবপুর সার্কেলের সিনিয়র এএসপি মহসিন আল মুরাদ,সাংবাদিক সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com