রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান বাবু রণধীর কুমারদেব এর মৃত্যুতে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা। তিনি এর আগেও চেয়ারম্যান রণধীর বাবু অসুস্থ জনিত কারণে ভারতে চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রায় চার মাস ভারপ্রাপ্ত চেয়ারম্যনের দায়িত্ব পালন করেন।

রোববার ৬ জুন সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম এর স্বাক্ষরিত চিঠিতে উপজেলা প্যানেল চেয়ারম্যান ১ কে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা ও চেয়ারম্যানের প্রশাসনিক ক্ষমতা প্রধান করা হয়। শ্রীমঙ্গল উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পূনরায় দায়িত্ব নিলেন ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা তাঁর ওপর অর্পিত দায়িত্বপালনে উপজেলাবাসীর সার্বিক সহযোগীতা কমনা করেন।

উলেখ্য শ্রীমঙ্গল উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান বাবু রণধীর কুমার দেব চিকিৎসাধীন অবস্থায় গেল মে মাসের ২১ তারিখে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যুবরণ করেন। উপজেলাবাসীর কাছে জনপ্রিয় এই চেয়ারম্যান পরপর তিনবার জনগণের রায়ে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করে গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com