বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মুয়াজ্জিনের গরু বিক্রির টাকা খোয়া

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ): নবীগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মুয়াজ্জিনের গরু বিক্রির টাকা খোয়া যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ জুন) দুপুরে।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের মৃত রফিক উল্লার পুত্র এনাতাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ফজল মিয়া (৫৫) মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর গরুর বাজারে নিজের একটি গরু বিক্রি করে ১৯ হাজার ৫ শত টাকা পাঞ্জাবীর পকেটে করে নবীগঞ্জ বাজারে যাওয়ার জন্য রওনা দেন। তাকে অনুসরন করে এক মোটরসাইকেল আরোহী মেইন রাস্তার কাছে আসা মাত্র ঐ সাইকেল আরোহী ফজল মিয়াকে বাজারে যাওয়ার জন্য সাইকেলে উঠার জন্য অনুরােধ করে। তিনি সাইকেল আরোহীকে না চিনায় উঠতে অপরাগতা প্রকাশ করলে বলে আমি আপনাদের চেয়ারম্যানের পুত্র আপনি উঠেন সাইকেলে। সরল মনে ফজল মিয়া মোটর সাইকেলে উঠলে নাকে রুমাল দিয়ে ঘ্রান নেওয়ায়।

পরে নবীগঞ্জ বাজারের শাহজালাল টাইলস এর সামনে নামিয়ে দিয়ে পাঞ্জাবীর পকেটে রাখা টাকাগুলো নিয়ে চম্পট দেয়। ফজল মিয়াকে নির্বাক অবস্থায় দেখে এলাকার ব্যবসায়ীরা প্রতারনার বিষয়টি আচঁ করতে পারেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com