মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন বাহুবল ইউআরসি’র রউফ মোমেন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : ২০২০-২১ অর্থ বছরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জাতীয় শুদ্ধাচার পুরস্কারের মাঠ পর্যায়ের উপজেলা সমুহ থেকে বাহুবল উপজেলা রিসোর্স সেন্টারের ডাটা এন্ট্রি অপারেটর রউফ মোমেন (মোহাম্মদ আবদুর রউফ) জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন। গত ০৩ জুন (বৃহস্পতিবার) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই পুরস্কারের জন্য মনোনিত করা হয়।

উলে­খ্য, সরকারি কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা, ২০১৭ অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মচারীদের নির্বাচিত করে থাকে জাতীয় কমিটি। এ লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সংক্রান্ত নৈতিকতা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ২০২০-২১ অর্থ বছরের জন্য কর্মচারীগণকে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনিত করা হয়। মনোনিত কর্মচারীগণকে ২০২১-২১ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় বরাদ্দকৃত অর্থ থেকে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ও একটি সনদ প্রদান করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com