রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে জাইকার মেডিকেল যন্ত্রপাতি হস্তান্তর

কোহিনুর প্রীতি, লাকসাম (কুমিল্লা): বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় কোভিড-১৯ মোকাবেলায় বৃহস্পতিবার (১০ জুন) সকালে কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আজগরা, উত্তরদা ও গোবিন্দপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে মেডিকেল যন্ত্রপাতি হস্তান্তর করা হয়েছে।

মধ্যে বায়োকেমিস্ট্রি এনালাইজার, হেমাটোলজি অ্যানালাইজার, পেশেন্ট বেড, লেবার টেবিল, ফেটাল ডপলার, সাকার মেশিন, নেবুলাইজার, গøুকোমিটার, পালস অক্সিমিটার, ডিজিটাল প্রেসার মেশিন, বেবিওয়েট মেশিন, এডাল্ট ওয়েট মেশিন, ইনফ্রারড মেডিকেল থার্মোমিটার এবং মেডিসিন ট্রলি হস্তান্তর করা হয়।

এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ইউনুছ ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার একেএম সাইফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম, মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান জিতু, ডাঃ আলমগীর হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জিত সেন, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউজিডিপি প্রকল্প) প্রতিনিধি মোহাম্মদ শফি উল্লাহ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com