রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শুদ্ধাচার শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন ডিসি মীর নাহিদ আহসান

নিজস্ব প্রতিবেদক: সিলেট বিভাগের শ্রেষ্ট শুদ্ধাচার এর পুরস্কার পেয়েছেন মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান।

বৃহস্পতিবার (১০ জুন) বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান স্বাক্ষরিত এক সরকারি অফিস আদেশে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ মতে ২০২০-২১ অর্থবছরে পুরস্কার প্রদানে মনোনীত করে মৌলভীবাজার জেলা প্রশাসক নাহিদ আহসান শ্রেষ্ট জেলা প্রশাসক ঘোষনা করা হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে মৌলভীবাজার জেলা সহ সকল উপজেলা পর্যায়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের সকলকে নিয়ে দলগতভাবে কাজ করার ফলে এ পুরস্কার অর্জিত হয়েছে। তাই তিনি জেলা সহ সকল জেলা উপজেলার পর্যায়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীকে অভিনন্দন জানান। এবং এই শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তি আগামীতে আরো ভালো কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে বলে তিনি মনে করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com