শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার ৪র্থ প্রতিষ্টা বার্ষিকী পালন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জে “দৈনিক দেশের কন্ঠ” পত্রিকার ৪ পেরিয়ে ৫বছরে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১১ জুন) বিকেলে উত্তরা ব্যাংকের নিচতলায় ওয়েডিং জোন অফিসে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, নির্বাহী সম্পাদক তোফাজ্জল হোসেন, এটি এম সালাম, এম. মুজিবুর রহমান, এম.এ মুহিত। সাবেক প্রেসক্লাব সভাপতি সাইফুল জাহান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, সাবেক সহসভাপতি আশাহীদ আলী আশা, প্রেসক্লাব সদস্য তছনু চৌধুরী, তৌহিদ চৌধুরী, ছনি চৌধুরী, সাংবাদিক তাজুল ইসলাম, স্বপন রবি দাশ, বিশ্ব সংবাদ বিতানের এজেন্ট মশাহিদ আলী, মনির হোসেন প্রমুখ ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক দেশের কন্ঠ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিন। এসময় বক্তারা বলেন, সাংবাদিক একটি দেশের বিবেক হিসেবে পরিচিত। নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সবাই দেশ তথা জাতির উন্নতি কল্পে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। বক্তারা সবাই দৈনিক দেশের কন্ঠ পত্রিকার উত্তর উত্তর সাফল্য কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com