বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ

বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারছেন না কেউ

তরফ নিউজ ডেস্ক: করোনাভাইরাসের কারণে এবারও বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারবে না। শুধুমাত্র দেশটির নাগরিক ও সেখানে বসবাসরত ৬০ হাজার মানুষকে এবারের হজ করার অনুমতি দেয়া হয়েছে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। বলা হয়েছে, সৌদির বাইরে থেকে কোনো দেশের মানুষ এবার হজে অংশে নিতে পারবেন না। তবে সৌদিতে অবস্থানরত ৬০ হাজার মুসলিম হজে অংশ নেয়ার সুযোগ পাবেন।

করোনার সংক্রমণ রোধে গত বছর অভ্যন্তরীণভাবে সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থেকে গত বছর এক লাখ ৩৭ হাজার হজযাত্রী যাওয়ার কথা থাকলেও কেউ যেতে পারেননি।

হিজরি সালের জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় মিলনমেলা করোনাভাইরাসের কারণে গতবার বন্ধ ছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে এবারও বন্ধ থাকার আশঙ্কা করা হচ্ছিল। শেষ পর্যন্ত এবারও সৌদি আরবে থাকা মুসলমানদের ছাড়া বাহিরের কোনো দেশের মানুষকে হজ পালনের অনুমতি দেয়নি সৌদি সরকার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com