রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

চুনারুঘাটে আদিবাসীদের দাবি পূরণের আশ্বাস দিলেন উপজেলা চেয়ারম্যান

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট ৯নং রাণীগাঁও ইউনিয়নের কালেঙ্গা ছনবাড়ী, ডেবড়াবাড়ী, হরিণমারা, নাছিমাবাদ, মঙ্গোলীয়া টিলাসহ পাহাড়ি আদিবাসী গোষ্ঠীদের দাবি দাওয়া পূরণের আশ্বাস দিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

রবিবার দুপুরে আদিবাসী গোষ্ঠীর লোকজন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলতে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করের কাছে আসেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী এমপির সাথে কথা বলে তাদের সব দাবি দাওয়া পূরণের আশ্বস্ত করেন।

এতে উপস্থিত ছিলেন ২নং আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ আসনাত চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com