রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

শ্রীমঙ্গলে সাংবাদিকদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার জেলা পরিষদের পক্ষ থেকে পাওয়া করোনাভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শ্রীমঙ্গল প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী বিতরণ করেন প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক।

রোববার (১৩ জুন) রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাব হলরুমে সাংবাদিকদের মাঝে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান তফাদার রেজওয়ানা সুমি সুরক্ষা সামগ্রীগুলো শ্রীমঙ্গল প্রেসক্লাবে কর্মরত সাংবাদিক দের জন্য পাঠান। সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান। সাংবাদিকদের করোনা

সুরক্ষা সামগ্রী প্রদান করায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তফাদার রেজওয়ানা সুমিকে ধন্যবাদ জানান, প্রেসকলাব সভাপতি ও সাধারণ সম্পাদক। শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল এসব সুরক্ষা সামগ্রী সাংবাদিকদের মাঝে বিতরণ করেন।

এসময় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, যুগ্ন সম্পাদক এমএ রকিব, অর্থ সম্পাদক সৈয়দ ছায়েদ আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমেদ প্রমূখ। সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com