রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

মৌলভীবাজারে আরো ১২ জনের শরীরে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার জেলায় নতুন করে আরো ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১৪ জুন) জেলা সিভিল সার্জন অফিসের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জনের অফিস সুত্র জানায়, , রোববার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ১০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে পজিটিভ এসেছে ১২ জনের। শনাক্তের হার ১১ দশমিক ৭৬ শতাংশ।

নতুন শনাক্ত ১২ জনের মধ্যে ৭ জন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের, ৩ জন শ্রীমঙ্গলের, ১ জন কুলাউড়ার এবং রাজনগরের একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৮ জনে।

জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৩৬৮ জন। আর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩১ জন।

জেলায় বর্তমানে ২৪৫ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে ২১ জন এবং বাড়িতে ২২৪ জন রোগী স্বাস্থ্যকমপেলক্্েরর তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com