রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবল কলেজের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব সংবাদদাতা : বাহুবল কলেজের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে “কলেজ দিবস” উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। পরে কলেজের ছাত্র-শিক্ষক ও অতিথিবৃন্দ মিলে এক আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালীটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে বাহুবলের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছে। পরে উপজেলা প্রাঙ্গণে আয়োজিত পথ সভায় বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীনের সভাপতিত্বে ও প্রভাষক এস এম আলম শরীফের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ও বাহুবল কলেজের প্রতিষ্ঠাতা হাজী মোঃ জমর উদ্দিন।

বক্তব্য রাখেন, কলেজ প্রতিষ্ঠাতার সুযোগ্য সন্তান হাফেজ মোঃ আব্দুর রকিব, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আবদুর রকিব, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সামছুল ইসলাম প্রমুখ। এছাড়াও র‌্যালীতে কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ২০০৩ সনের ১৫ জানুয়ারি তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিরুজ্জামানের অক্লান্ত পরিশ্রমে বাহুবল কলেজের যাত্রা শুরু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com