রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে ১২ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও উদ্ধার হয়।

সোমবার (১৫ জুন) ভোর ৫টায় উপজেলার সাতগাঁও লছনা এলাকায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া’র নির্দেশে ও সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল শহীদুল হক মুন্সির সার্বিক তত্বাবধানে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবিরের নেতৃত্বে এসআই মোহাম্মদ আসাদুর রহমান, এসআই তীথংকর দাস, এসআই আল আমিন সহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন।

দুপুর ১টায় শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল এর সহকারী পুলিশ সুপার সহীদুল হক মুন্সী প্রেসব্রিফিং করে সাংবাদিকদের জানান, গোপন খবরের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশ ভোর পাঁচটায় শ্রীমঙ্গল সাতগাঁও লছনাবাগান এলাকা থেকে ১২ কেজি গাাঁজা সহ মাদক কারবারি ছাতক উপজেলার দক্ষিনপাড়া গ্রামের আনকার আলীর পুত্র মো. জুয়েল আহমদ (২১), ছাতক উপজেলার পিরপুর গ্রামের বড়বাড়ীর মকদ্দছ আলীর পুত্র মো. জমির আলী (৩২) (সিএনজিচালক) ও মাদক পাচাঁরে ব্যবহৃত একটি সিএনজি সহ আটক করে পুলিশ।

তিনি আরো জানান, পুলিশের জিঙ্গাসাবাদে আটকৃত মাদক কারবারি পুলিশের কাছে স্বীকার করেছে তারা মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে। এব্যপারে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর আটকৃতদের মৌলভীবাজার কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com