রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বকশীগঞ্জে ভারতীয় যুবক আটক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে প্রবেশ করা ভারতীয় এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম সুমন মিয়া (২০)। সে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুঁড়ি এলাকার এসপসপাড়া গ্রামের আবু তালেবের ছেলে।

সোমবার রাতে ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর বাজার এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করেন।

স্থানীয়রা জানান, সোমবার রাতে কামালপুর বাজার এলাকায় এক যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ওই যুবকের বাড়ি ভারতের জলপাইগুঁড়িতে বলে জানায়। সে কয়েকদিন পূর্বে কুড়িগ্রামের বুড়িমারী টেংরাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল ওই যুবককে তার হেফাজতে রাখা হয়।

মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ থানা পুলিশ ভারতীয় যুবককে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, ভারতীয় যুবককে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে ভারতীয় যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com