রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি কার্যকর

নিজস্ব প্রতিবেদক: সিলেট কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার রাতে ফাঁসিতে ঝুলিয়ে এক কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওই আসামির নাম মো. সিরাজুল ইসলাম ওরফে সিরাজ (৫৫)। তার কয়েদি নম্বর-১২৪/এ।

শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্ত্রী হত্যায় দণ্ডাদেশপ্রাপ্ত সিরাজুল ইসলাম ওরফে সিরাজের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

২০০৪ সালে সিরাজুল ইসলাম সিরাজ তার স্ত্রী সাহিদা আক্তার ওরফে সাইদাকে শাবলের আঘাত ও ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় হবিগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। পরে ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি সিলেটের দ্রুত বিচার ট্রাইবুন্যাল তাকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে হাইকোর্টে সিরাজ জেল আপিল করে। এরপর হাইকোর্ট তার আপিল খারিজ করে দেন। পরে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবার একটি আপিল করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগও তার আবেদন খারিজ করে দেন। এরপর তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন। তার সেই আবেদনও খারিজ করে দেন রাষ্ট্রপতি।

সিরাজুল ইসলাম ওরফে সিরাজ হবিগঞ্জ জেলার সদর উপজেলার রাজানগর কবরস্থান গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com